
সংবাদ আমার।।ঢাকা |
রাজধানীর ভাটারা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক দম্পতি মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,আব্দুল মজিদ সিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা আক্তার ( ৪৫ )।
ভাটারা থানা পুলিশ জানায়,ভোর ৫ টায় দিকে একটি তিন তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর আগুন লেগে যায়। আগুনে পুড়ে স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের মরদেহ তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



