২৪ ডিসেম্বর, ২০২১ ১০:১৫
বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনা লঞ্চ এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। লঞ্চটি রাত তিনটার দিকে ঝালকাটি টার্মিনালের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন রুমে আগুন লাগে আগুন ছড়িয়ে পড়ে পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙ্গর করে।
খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এই লঞ্চটি অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় একঘন্টা চলছিল বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বরিশাল জোন) সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, রাত সাড়ে তিনটার দিকে লঞ্চটি যখন নলছিটি ক্রস করে তখন এর ইঞ্জিনে আগুন লাগে। কিন্তু লঞ্চটি নলছিটিতে স্টপেজ দেয়নি, ঝালকাঠিতেও স্টপেজ দেয়নি।
লঞ্চটি প্রায় একঘন্টা অগ্নিদগ্ধ অবস্থায় চলতে থাকে। তিনি বলেন, পরবর্তীতে ইঞ্জিনের আগুন সম্ভবত তেলের টাংকি লাগে এবং বিকট শব্দে লঞ্চটি ঘটনাস্থলে এসে থেমে যায়।
চালক বা ইঞ্জিনের দায়িত্বে যারা ছিলেন তাদের গাফিলতির কারণে যে এই দুর্ঘটনা ঘটেছে;- যোগ করেন তিনি।
এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহিদুল ইসলাম। তিনি বলেন তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কাজ করছে পিরোজপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ড সদস্যরা।
সাংবাদ আমার/লিজা আক্তার



