২৪ ডিসেম্বর, ২০২১ ১৮:৩৯
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে লঞ্চে আগুনে দগ্ধদের চিকিৎসা দিতে ৬ সদস্যের একটি মেডিকেল টিম।
শুক্রবার ২৪ ডিসেম্বর দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডক্টর সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন বরিশাল হাসপাতালে দগ্ধদের চিকিৎসা দিতে আমাদের প্রশিক্ষিত ৬ বার্ন চিকিৎসক বরিশাল যাচ্ছেন। তাদের চারজন ঢাকা থেকে যাচ্ছেন আরো দুইজন ঢাকার বাইরে অবস্থান করছেন তারাও বরিশালে যাচ্ছেন।
এই ৬ চিকিৎসক হচ্ছেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার মাশরুর রহমান আবির ও ডক্টর নুর আলম, রেজিস্টার ডক্টর মোর্শেদ কামাল, ডক্টর মৃদুল কান্তি সাহা এবং ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ডক্টর ইশতিয়াক ও মুনতাসির।
সামন্ত লাল সেন বলেন আমরা খোজ নিয়ে জেনেছি, আট দগ্ধকে ঢাকায় আনা হচ্ছে। আমি সন্ধ্যার পর থেকেই থাকবো। তারা হয়তো নয়- দশটার দিকে হাসপাতালে চলে আসবেন।
প্রসঙ্গত ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সাংবাদ আমার/লিজা আক্তার



