
সংবাদ আমার ।। নিউজ।বগুড়া-০৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপ-নির্বাচনে মহাজোট প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে অল্প ভোটে হেরে গেলেন আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। হিরো আলমের জয়লাভের খবর সন্ধ্যার পর থেকেই নানাভাবে আসছিলো। ৮৩৪ ভোটের ব্যবধানে আওয়ামী মহাজোট প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে হেরে গেলেন। রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পেয়েছেন ১৮হাজার ৬৩৫ ভোট আর হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৩৮৯ ভোট। বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন



