
আবহাওয়া সংশ্লিষ্ট সংবাদ || বঙ্গোপুর সাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে আগামী ৭২ ঘটনা সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি।
আজ শুক্রবার সকাল ৯ থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে সংস্থাটি জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে পারে। এছাড়া পরবর্তী ৭২ ঘন্টার রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



