
রাজনীতি || রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ৩৮ তম বিসিএস ( পুলিশ) ক্যাডারের শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।।
মানুষ বিপদে পড়লে যাতে পুলিশকে কাছে পেলে মনে সাহস পায়, পুলিশ বাহিনীকে এটা বুঝিয়ে দায়িত্ব পালন করতে হবে। পুলিশকে জনগণের বন্ধু ও সেবক হিসেবে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। পুলিশ বাহিনীকে এ স্মার্ট বাংলাদেশের অংশ হয়ে কাজ করতে হবে। এটাই আমরা চাই। বাংলাদেশ যাতে আর পিছিয়ে না যায়, সেদিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে।
আজ রোববার ( ২৯ জানুয়ারি) রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ৩৮মত বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



