২৫ ডিসেম্বর, ২০২১ ১৫:০২
চিকিৎসকরা জানিয়েছেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তিদের কেউই আশঙ্কামুক্ত নন। চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা প্রসঙ্গে শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি রাত তিনটায় ঘটেছে। হাসপাতলে আসতে আরও কিছু সময় লেগেছে।
এগুলোর উপর পরবর্তী চিকিৎসা নির্ভর করে। আমি বলব সবাই ক্রিতিক্যাল। আমি কাউকেই আশঙ্কামুক্ত বলবো না।
তিনি বলেন, আমাদের টিম বরিশালে গেছে।
৭ জন চিকিৎসক কাল রাত দেড়টা পর্যন্ত রোগী দেখেছেন। আজ সকাল থেকেও দেখছেন। যদি কোনো রোগীকে ঢাকায় আনার প্রয়োজন হয়, আমরা নিয়ে আসবো। না হলে তাদের সেখানেই চিকিৎসা দেওয়া হবে।
কৃর্তপক্ষ জানিয়েছেন, অগ্নিদগ্ধ ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছিল। তাদের মধ্যে ১৬ জনকে ভর্তি নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিয়ে ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।
বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে ২ জনকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
১২ জনকে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। একজনকে পিএইচডিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাংবাদ আমার/লিজা আকতার



