
সারাদেশ || সংবাদ আমার || চলতি বছরে হজে যেতে সরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। সরকারিভাবে গত বছর দুটি থাকলেও এবার ঘোষিত হল একটি প্যাকেজ। প্যাকেজ অনুযায়ী,হজ যাত্রায় প্রত্যেক হজযাত্রীর ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা ব্যয় হবে। গত বছরের তুলনায় খরচ সর্বোচ্চ এক লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বেড়েছে।
আজ বুধবার ( ১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। সভা শেষে কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো:ফরিদুল হক খান সাংবাদিকদের হজ প্যাকেজ সম্পর্কে জানান।
গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ -১ এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। বেসরকারিভাবে এজেন্সিগুলো সাধারণ প্যাকেজের’ মাধ্যমে হজ পালন খরচ হয়েছিল পাঁচ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।
বেসরকারি হজ প্যাকেজ আগামী কাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। গত বছরে প্যাকেজ-১ এর ক্ষেত্রে এবার খরচ বেড়েছে ৯৬ হাজার ৬৭৮ টাকা, প্যাকেজ-২ এর ক্ষেত্রে এবার খরচ বেড়েছে এক লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা।



