ঢাকা: রাজধানীর রামপুরা-আফতাবনগর-বাড্ডা এলাকার পাসপোর্ট অফিসে প্রতিদিন শত শত মানুষ পাসপোর্ট সেবা গ্রহণের জন্য আসেন। কিন্তু এ অফিসে বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে সেবা নিতে হচ্ছে। এতে করে বয়স্ক ব্যক্তি, নারী এবং অসুস্থ মানুষেরা চরম দুর্ভোগে পড়ছেন।
সেবা নিতে আসা একজন ভুক্তভোগী বলেন, “সকাল থেকে দাঁড়িয়ে আছি, অথচ কোথাও বসার সুযোগ নেই। যদি কিছু ‘টুকেন’ বা বসার সুব্যবস্থা থাকতো, তাহলে এই ভোগান্তি অনেকটাই কমে যেত।”
ছবিতে দেখা যায়, অনেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন, কেউ কেউ ক্লান্ত হয়ে নিচে বসে পড়েছেন। পাসপোর্ট অফিসের ভিতরে কিছু মৌলিক সুবিধার অভাব যে এখনো রয়ে গেছে, তা চোখে পড়ার মতো।
বিশেষজ্ঞরা মনে করেন, জনবান্ধব সেবা নিশ্চিত করতে হলে প্রথমেই প্রয়োজন অফিসের অবকাঠামোগত উন্নয়ন। সেবাগ্রহীতাদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার বা অপেক্ষমাণ কক্ষের ব্যবস্থা করলে অফিসের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং ভোগান্তিও অনেকাংশে হ্রাস পাবে।
জনগণের এই মৌলিক চাহিদাগুলো পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা।



