
সংবাদ আমার সারাদেশ || দেশে পাইকারি ও খুচরা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম । সরকারের নির্বাহী আদেশে পাইকারি ও খুচরা পর্যায়ে সব ধরনের বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩১জানুয়ারি ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে।
প্রজ্ঞাপনে গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারিতে আট শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। এ নিয়ে গত ১৪ বছরে ১২ বারের মতো গ্রাহক পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম। এছাড়া ১৪ বছরে এটি ছিল ১১ তম দফায় পাইকারি মূল্যবৃদ্ধি।
এ নিয়ে গত ১৪ বছরে ১২ বারের মতো গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। এছাড়া ১৪ বছরে এটি ছিল ১১তম দফায় পাইকারি মূল্যবৃদ্ধি।



