আফতাব নগরের ঐতিহ্যবাহী গরুর হাট পুনরায় চালুর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

0
447

ঢাকা, ৯ মে ২০২৫: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাড্ডা থানাধীন আফতাব নগরের ঐতিহ্যবাহী গরুর হাট পুনরায় চালুর দাবিতে আজ এলাকাবাসী মানববন্ধন ও মিছিল করেছেন। আওয়ামী লীগের আমলে জহিরুল ইসলাম সিটি থেকে হাইকোর্টের মামলা দিয়ে বন্ধ করে দেওয়া হয় এই ঐতিজ্যবাহী হাটটি এলাকাবাসীর দাবি জনগণের সুবিধার্থে হাইকোর্টের রায় স্থগিত করে হাটটি চালু করার অনুমোদন দেওয়া হোক।

‎হাটটি বন্ধ হয়ে যাওয়ার ফলে একদিকে যেমন ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে, তেমনি এলাকাবাসীও বিকল্প হাটের অভাবে দুর্ভোগে পড়েছেন।

‎আজকের কর্মসূচিতে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। তারা আফতাব নগরের জহিরুল ইসলাম সিটির সামনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন। বক্তারা হাটটি পুনরায় চালুর দাবিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং জানান, এলাকাবাসীর স্বার্থ রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, হাটটির পুনঃচালু হলে তা শুধু ব্যবসায়িক সুবিধাই নয়, বরং এলাকার সার্বিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে