২৪ ডিসেম্বর, ২০২১ ১৮:১৫
গাজীপুরের শ্রীপুর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নের ৮ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছেন আওয়ামী লীগ।
শুক্রবার (২৪শে ডিসেম্বর) শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক শ্রীপুর উপজেলা ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ সাখাওয়াত হোসেন শামীম গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য মোঃ সিরাজুল হক মাতাব্বর, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম মো. শামীম সাজিদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ কামরুল হাসান মন্ডল মোঃ সফিউদ্দিন দেওয়ান, গোসিংগা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ সাজেদুল ইসলাম সাজু এবং বরমী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ মোফাজ্জল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
সাংবাদ আমার/লিজা আক্তার



