
সংবাদ আমার।।আন্তর্জাতিক ডেস্ক || ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে হামলার হুমকি দিয়েছে জঙ্গিরা। সম্প্রতি একটি ইমেইলের বরাত দিয়ে এই আশঙ্কার কথা জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এন আই এ।
গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) হিন্দুস্তান টাইমস ও জি নিউজ এর খবরে বলা হয়, নিজেকে তালেবান ঘনিষ্ঠ পরিচয় দিয়ে মুম্বাইয়ে হামলার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। এরপরই বোম্বাই সহ মহারাষ্ট্রের একাধিক শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।



