
রাজনীতি || আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বাংলাদেশের দ্বাবিংশতম রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি। আগ্রহীদের ১১ ফেব্রুয়ারি নির্বাচন
কর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। আজ বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুপুরে পৌনে ১২ টায় এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এর আগে বেলা ১১ টায় রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে ১৩ তম কমিশন সভায় বসে ইসি। কমিশন সভায় রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত দিনক্ষণ চুড়ান্ত করে পরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
আগেরদিন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করার পর আজ বুধবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন সভায় বসে। বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল তফসিল তুলে ধরেন।



